১০০% টাকা ফেরতের নিশ্চয়তা
আমরা বিশ্বাস করি, বইটি আপনার ডিজিটাল জীবনকে আরও নিরাপদ রাখতে কাজে আসবে। তবে বইটি পড়ার পর এবং ফ্রী ক্লাস করার পর যদি আপনার মনে হয় এটি আপনার জন্য তেমন উপকারী নয় বা টাকার যথাযথ মূল্য পাননি, তাহলে আপনার পরিশোধ করা সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে—কোনো প্রশ্ন ছাড়াই।
অন্যান্য ক্ষেত্র
নিচের ক্ষেত্রেও সম্পূর্ণ টাকা ফেরত প্রযোজ্য:
- যদি কারিগরি ত্রুটির কারণে ফাইল ডাউনলোড করা সম্ভব না হয় এবং সাপোর্ট টিম সমাধান দিতে ব্যর্থ হয়
- যদি ভুলবশত দুইবার একই অর্ডারের জন্য চার্জ করা হয়
রিফান্ড অনুরোধ করবেন যেভাবে
ইনভয়েস নম্বরসহ আমাদের সাপোর্ট ইমেইলে যোগাযোগ করুন। অনুরোধ পাওয়ার পর ৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া করা হবে। যে মাধ্যমে পেমেন্ট করেছেন, সাধারণত সেই মাধ্যমেই টাকা ফেরত পাঠানো হয়; ব্যাংক বা কার্ড ইস্যুয়ারের প্রক্রিয়ার কারণে অ্যাকাউন্টে জমা হতে অতিরিক্ত কয়েক কার্যদিবস লাগতে পারে।